November 6, 2026, 7:03 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

গাজার পক্ষে সামরিক অভিযানে ইসরায়েলগামী জাহাজ ধ্বংস করল ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের ইলাত বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া ETERNITY C নামের একটি বাণিজ্যিক জাহাজকে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। গাজার ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি মুজাহিদদের প্রতি সংহতি জানিয়ে এই সামরিক অভিযান পরিচালিত হয়।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, জাহাজটিকে একটি নৌ ড্রোন ও ছয়টি উইংড ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়। হামলার ফলে জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায় এবং অভিযানের ভিডিও ও অডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে।

বিবৃতিতে বলা আরও হয়, হামলার পর ইয়েমেনি নৌবাহিনীর বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং একটি নিরাপদ স্থানে স্থানান্তর করে।

ইয়েমেনি সেনাবাহিনী জানায়, অভিযুক্ত কোম্পানি ও জাহাজটি ইসরায়েলের সঙ্গে লেনদেন নিষিদ্ধ ঘোষণার পরও ইলাত বন্দরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। এর আগেও ইয়েমেন পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হলেও তা উপেক্ষা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখছে, তাদের জাহাজ ও ক্রু যেকোনো স্থানে হামলার শিকার হতে পারে, এমনকি গন্তব্য অন্য দেশ হলেও।”

এই সামরিক পদক্ষেপের মাধ্যমে ইয়েমেনের উদ্দেশ্য হলো, ইসরায়েল ও তার মিত্রদের চাপের মুখে ফেলে গাজার ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়া এবং গণহত্যা বন্ধে বাধ্য করা।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা গাজার নিপীড়িত জনগণের পাশে আছি। যতক্ষণ না অবরোধ প্রত্যাহার ও আগ্রাসন বন্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের সামরিক অভিযান চলবে।”

 

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page