September 28, 2026, 12:10 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের হাইফা নগরীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দরনগরীর একটি কৌশলগত স্থানে ড্রোন হামলা চালিয়েছে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আজ (বৃহস্পতিবার) ভোররাতে হাইফার “অ্যালোন টাভর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন” লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরাইল দশ মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়ায় এই অভিযান পারিচালনা করা হয়েছে।

ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার জানিয়েছিল, তারা ড্রোন ব্যবহার করে হাইফা নগরীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর করলে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা প্রায় নিয়মিত ইসরাইলের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। ইরাকি যোদ্ধারা বলেছে, ইসরাইল আগ্রাসন বন্ধ না করলে তারাও হামলা বন্ধ করবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page