March 6, 2026, 7:01 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে : হামাস প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীরদর্পে দখলদার ইসরাইলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানান।

গতকাল (বুধবার) এক টেলভিশন ভাষণে হানিয়া বলেন, তিনি নিশ্চিত যে, ইসরাইলি আগ্রাসনের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি এই আন্দোলন বিশ্বস্ত থাকবে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারা গাজা রক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

হামাস নেতা বলেন, গাজার বীরেরা যুদ্ধক্ষেত্রে অবিচল রয়েছে এবং দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে। এ সময় তিনি গাজার শুজাইয়া, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির এবং অন্যান্য জায়গার বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা উল্লেখ করেন। মঙ্গলবার শুজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের হাতে ইসরাইলের এক লেফটেন্যান্ট কর্নেল ও চার মেজরসহ অন্তত ১০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

গতকালের ভাষণে হামাস নেতা ৭ অক্টোবরের অভিযানের প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল সফল যা দখলদার ইসরাইলের জন্য ছিল বিপর্যয়। এই অভিযান দখলদার ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে।

ভাষণে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধের যেকোনো উদ্যোগ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে, হামাসকে বাদ দিয়ে যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যত নির্ধারণ একটি অলীক কল্পনা। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার জন্য হানিয়া আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page