April 10, 2026, 10:01 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজার রাফাহ শহরে আগ্রাসনের পরিণতির হবে ভয়াবহ : মিসর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল (মঙ্গলবার) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর- এর ৫৫তম সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, রাফাহতে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা মাধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ভণ্ডুল করবে। শুকরি বলেন, “বিশ্ব বর্তমানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জঘন্যতম অপরাধযজ্ঞ ও সহিংসতা প্রত্যক্ষ করছে।” ৪৭ সদস্যবিশিষ্ট ইউএনএইচসিআর- এর কোনো সদস্যদেশ গাজায় ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার ব্যবস্থা না নেয়ায় তিনি এসব দেশের সমালোচনা করেন।

হামাসকে পুরোপুরি ধ্বংস করে গাজা থেকে ইসরাইলি পণবন্দিদের জীবিত উদ্ধার করে নেয়ার ঘোষণা দিয়ে গাজায় স্থল অভিযান শুরু করেছিলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত প্রায় পাঁচ মাস গাজার উত্তর ও মধ্যাঞ্চল তন্ন তন্ন করেও পন্দবন্দিদের দেখা পায়নি তেল আবিব।

এদিকে উত্তর ও মধ্য গাজার লাখ লাখ অধিবাসী ইসরাইলি হামলা থেকে বাঁচতে মিসরের সীমান্ত সংলগ্ন রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ওই শহরে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক সমাজ। আর রাফাহতে হামলা হলে সীমান্ত পেরিয়ে হাজার হাজার মানুষ মিসরে চলে যেতে পারে বলে কায়রো উদ্বেগ প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page