April 10, 2026, 8:47 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরায়েল বিমান বাহিনীর হামলা ; নিহত বেড়ে ১৯৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। বুধবার রাতে চালানো এ হামলায় ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত জাবালিয়া শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫, নিখোঁজ রয়েছেন ১২০ জন। এ হামলা যুদ্ধাপরাধের সমান হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা।

হামলার পর এরইমধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে হতহাতদের খোঁজ করছেন এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের আজ ২৭তম দিন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। আর হামাসের হামলায় ইসরায়েলের ১৪শ’রও বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ইসরায়েল, মিসর ও হামাসের মধ্যে চুক্তির আওতায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৯৬ জন বিদেশি পাসপোর্টধারী রাফাহ সীমান্ত দিয়ে মিসর যেতে পারবেন। বুধবার গুরুতর আহত ৮১ জন এবং ৩২০ জন বিদেশি নাগরিক সীমানা পার হয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ৭৫০০ বিদেশি পাসপোর্টধারী গাজা ছাড়তে পারবেন বলে জানিয়েছে রয়টার্স।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page