March 27, 2026, 7:44 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার শরণার্থী শিবিরে রাতভর বিমান হামলায় হতাহত কয়েকশত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এটিকে, গণহত্যা হিসাবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খান ইউনিসে প্রাণ গেছে ১১ জনের। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ২০ হাজার ৫শর কাছাকাছি।

বড়দিনে বিশ্বজুড়ে আতশবাজি ফুটলেও গাজার শরণার্থী শিবিরগুলোতে ফেটেছে ইসরায়েলের প্রাণনাশী বোমা।

মধ্য গাজার আল-মাগাজি, নুসেইরাত এবং বুরেজ শরণার্থী শিবিরে রাতভর ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে হতাহত হয়েছে কয়েকশ’। হামলায় প্রধান সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

এদিকে, দক্ষিণের খান ইউনিস এবং উত্তরের জাবালিয়াসহ বিভিন্ন শহরে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলের সেনারা। ইউরোপিয়ান হাসপাতালের কাছেও তিনবার হামলা চালানো হয়েছে।

একদিনে ইসরায়েলের ১৫ সেনা হত্যার দাবি করেছে হামাস। এ নিয়ে গেল ৪ দিনে ৪৮ সেনা হারিয়েছে তেল আবিব। অন্যদিকে, জাবালিয়ায় একটি সুড়ঙ্গ থেকে পাঁচ জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল।

পশ্চিম তীরের বিভিন্ন শহর এবং একাধিক শরণার্থী শিবিরে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। জেনিনি থেকে ৯ যুবককে গ্রেপ্তার করেছে ইহুদি সেনারা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page