October 3, 2026, 12:06 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে ইসরাইলি গণহত্যা ; তেল আবিবকে সমর্থন দিতে ছুটে গেছেন ‘মানবাধিকারের ফেরিওয়ালা’ বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার সমর্থন জানাতে ইহুদিবাদী ইসরাইলে ছুটে গেছেন ‘মানবাধিকারের ফেরিওয়ালা’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি আরব হাসপাতালে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে সাতশ’র বেশি মানুষ হত্যা করার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধাপরাধের দায়ে কাঠগড়ায়, তখন বাইডেন এই সফর করছেন। এরই মধ্যে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
আজ (বুধবার) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলে অবতরণ করেন। এ নিয়ে চলতি বছর তিনি দুইবার ইসরাইল সফর করলেন।
ইসরাইলে পৌঁছানোর পর জো বাইডেনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বাইডেনের এই সফর খানিকটা একদম নির্বিঘ্ন হবে না বলে মনে করা হচ্ছে।

কারণ ইসরাইল থেকে তার জর্ডানে যাওয়ার কথা ছিল কিন্তু গতকাল গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলার পর জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বাইভেনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। আম্মান বৈঠকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসিরও যোগ দেয়ার কথা ছিল।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page