November 20, 2026, 8:26 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা ;  নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।

ওই মুখপাত্র জানিয়েছেন, গাজার সর্বশেষ পরিস্থিতিকে আমলে নিয়ে করণীয় নির্ধারণই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধবিরতি, অবরোধ তুলে নেওয়া, মানবিক সহায়তা করিডোর ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য ‘সেফ প্যাসেজ’ গঠন— প্রভৃতি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব ভোটের জন্য উত্থাপন করেছিল রাশিয়া।

প্রস্তাবটিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), অর্থাৎ এই যুদ্ধের প্রধান দুই পক্ষের কোনোটিরই নাম উল্লেখ করা হয়নি।

কিন্তু পাস হতে পারেনি সেই প্রস্তাবটি । সোমবার ভোটপর্ব শেষে দেখা যায়, পরিষদের ১৫টি স্থায়ী-অস্থায়ী সদস্যরাষ্ট্রের মধ্যে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪টি, বিপক্ষেও ভোট পড়েছে ৪টি। এর বাইরে ভোটদান থেকে বিরত ছিল পরিষদের ছয় সদস্যরাষ্ট্র।

ঘটনাচক্রে সেই দিনই গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, শিশু-নারী-বেসামরিক মানুষ নিহত হয়েছেন এই হামলায়।

তিনি আরও জানিয়েছেন, হামলার সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন কয়েক হাজার মানুষ। সূত্র : আনাদোলু এজেন্সি

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page