March 11, 2026, 11:57 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে ইহুদিবাদীদের নির্বিচার বিমান হামলা : জাতিসংঘের নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে তার নিন্দা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার হাসপাতালগুলোতে আশ্রয় নেয়া বেসামরিক লোকজনের উপর ভারী বোমা ব্যবহার করেছে। লরেন্স আরো বলেন, হাসপাতালের ভেতরে অবস্থানরত স্বাস্থ্যকর্মী সহ বেসামরিক লোকজনকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে চালানো হামলার বিষয়টি তদন্ত করেছে জাতিসংঘ দপ্তর।

তিনি জোর দিয়ে বলেন, “যেসব স্থানে অসুস্থ এবং আহত লোকজন চিকিৎসা নিচ্ছে সেখানে হামলা চালানো যুদ্ধাপরাধ। সংঘর্ষের বাইরেও বেসামরিক নাগরিকরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নারীরা বিশেষ করে গর্ভবতী মহিলারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

লরেন্স বলেন, “আমাদের অফিস রিপোর্ট পেয়েছে যে, কিছু নবজাতকের মৃত্যু হয়েছে কারণ তাদের মায়েরা প্রসব পরবর্তী চেক-আপে উপস্থিত হতে পারেননি বা সন্তান প্রসবের জন্য চিকিৎসা সুবিধা নিতে পারেননি।”

জেরেমি লরেন্স বলেন, ইচ্ছাকৃতভাবে নির্বিচার হামলা চালানোও যুদ্ধাপরাধ। তিনি বলেন, গাজার হাসপাতালে ইসরাইলের মারাত্মক হামলার ধরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এর আগে বলেছেন, গাজার হাসপাতালগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page