April 11, 2026, 9:26 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে হামলায় ‘দুঃখ প্রকাশ’ করলেন ‘মানবাধিকারের ফেরিওয়ালা’ বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় এক হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ভয়াবহ এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব মানবাধিকারের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গাজার হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় ‘ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত’ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে এই ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি।

বাইডেন বলেছেন, হাসপাতালে হামলা ও প্রাণহানির ‘খবর শোনার সাথে সাথে’ তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। এছাড়া ‘গাজায় ঠিক কী ঘটেছে সে সম্পর্কে জাতীয় নিরাপত্তা দলকে তথ্য সংগ্রহ চালিয়ে যাওয়ার’ নির্দেশও দেওয়ার কথা জানিয়েছে তিনি।

ইসরায়েলি নৃশংসতার চরম রূপ দেখছে বিশ্ব। আবাসিক এলাকা থেকে শুরু করে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের হামলা থেকে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে অনেক দেশ।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। হাসপাতালে ভয়াবহ বিমান হামলার এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অ্যাখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। তবে, এমন দাবি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। উল্টো হামাসের ছোড়া রকেটই ভুলবশত হাসপাতালে আঘাত হানে উল্লেখ করে, হতাহতের জন্য স্বাধীনতাকামী সংগঠনটিকে দায়ী করেন ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page