April 10, 2026, 2:47 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় আগ্রাসন ও ইসরাইলের প্রতি সমর্থন এখনই বন্ধ করতে হবে : জাতিসংঘে ইরানের দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। এর পাশাপাশি তিনি তেল আবিবের প্রতি যেকোনো ধরনের সামরিক সমর্থনের অবসান ঘটানোর দাবি জানান। জাহরা এরশাদি বলেন, গাজায় শত্রুতাপূর্ণ তৎপরতা পুরোপুরি বন্ধ করতে হবে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ইরানি এ কূটনীতিক এসব কথা বলেন। বৈঠকে গাজায় জাতিসংঘের সমন্বিত ত্রাণ তৎপরতা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

জাহরা এরশাদি বলেন, গাজায় দখলদার ইসরাইল যে পরিস্থিতি তৈরি করেছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জ ও মানবিক ত্রাণ সরবরাহের ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে।

তিনি বলেন, “২০০৭ সালের পর থেকে গাজা উপত্যকা এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং প্রতিদিন সেখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের প্রতিদিনের বর্বরতার কারণে গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। সেখানে হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল এবং সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো ইসরাইলি বর্বরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page