November 28, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজায় আটক জিম্মি মুুক্তি নিয়ে মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ও কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাস যুদ্ধে আটক জিম্মি মুুক্তি নিয়ে একটি চুক্তির লক্ষ্যে সোমবার মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসবেন।
গাজায় এক মার্কিন নাগরিকসহ ছয় জিম্মির মৃত্যর পর বাইডেন এ বৈঠকে বসবেন।  হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
বৈঠকের জন্যে বাইডেনের দাপ্তরিক কাজের সূচিতে কিছু রদবদলও  আনা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অংশ নিচ্ছেন।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক বিবৃতিতে বৈঠকের ঘোষণা দিয়ে বলা হয়, বৈঠকে বাইডেন ও হ্যারিস শনিবার ফিলিস্তিন গ্রুপ হামাসের হাতে মার্কিন নাগরিক হার্শ গোল্ডবার্গ-পলিনসহ আরো পাঁচ জিম্মির নিহত হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দলের সাথে বৈঠকে বসবেন। বৈঠকে অবশিষ্ট জিম্মিদের নিশ্চিত মুক্তি নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে কয়েকমাসের আলোচনা সত্বেও চূড়ান্ত কোন সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব হয়নি।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরাইলে বড়ো ধরনের আকস্মিক হামলা চালায়। এ সময়ে হামাস ২৫১ ইসরাইলিকে জিম্মি করে রাখে। গাজায় এখনও ৯৭ জনকে জিম্মি করে রাখা রয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।
এরআগে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিকালে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page