September 27, 2026, 10:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ‘গণহত্যা’র চড়া মূল্য দিতে হবে : তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (৭অক্টোবর) ফিলিস্তিনের ইসরাইলি আগ্রাসনের বর্ষপূর্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরাইলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন ও এদিন বলেছেন, হামাস ও ইসরাইল সংঘাতের এক বছরে অনেক বেশি বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়।
এক বছর আগে তিনি ইসরাইলকে যে বার্তা দিয়েছিলেন তার পুনরাবৃত্তি করে বাইডেন বলেন, ‘আপনারা একা নন, আমরা আছি আপনাদের পাশে।’
বাইডেন বলেন, আজকে এমনকি প্রতিদিনিই আমি জিম্মি এবং তাদের পরিবারের কথা স্মরণ করি। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ভয়ঙ্কর উত্থানের নিন্দা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের হাতে জিম্মিদের বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কাজ বন্ধ করবেন না। সেই সঙ্গে লেবাননের বিষয়ে তিনি বলেন, লেবাননে কূটনৈতিক সমাধানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।
গত বছরের ৭অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১২শ’ মানুষ নিহত হয়। আর ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর জবাবে ওইদিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ এক বছরে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৪২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে কমপক্ষে ৯৭ হাজারেরও বেশি।
এদিকে জাতিসংঘের সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৬ হাজার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page