March 27, 2026, 7:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক ব্যর্থতায় ডি-৮ সম্মেলনে ইরানের দুঃখ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বুধবার কায়রোয় ডি-এইটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২১তম সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

আরাকচি বলেন, “আন্তর্জাতিক সমাজ গাজায় ভয়াবহ আগ্রাসন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ব্যর্থতার পাশাপাশি যুক্ত হয়েছে তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা।”

আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় ডি-এইট শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে আরাকচি আশা প্রকাশ করেন যে, শীর্ষ সম্মেলন থেকে গাজা, লেবানন ও সিরিয়ায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে কঠোর বার্তা দেয়া সম্ভব হবে।

আজ আরো পরে মিশরের রাজধানী কায়রোয় উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-এইটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডি-এইটের সদস্য দেশগুলো হচ্ছে, ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া।

সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাতে কায়রো পৌঁছেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ডি-এইট সম্মেলনে অংশ নিচ্ছেন বলে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page