August 17, 2026, 9:35 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি সংলাপে যোগ দিচ্ছেন সিআইএ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি সংলাপে এবার সরাসরি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। ইতালির রাজধানী রোমে আগামীকাল রোববার শুরু হবে এই সংলাপ।

শুক্রবার সিআইএ’র সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মূলত গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কব্জায় থাকা জিম্মিদের মুক্তি এই সংলাপের প্রধান ইস্যু। রোববার রোমে যে সংলাপ শুরু হচ্ছে, সেখানে সিআইএ প্রধানের পাশাপাশি উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এবং মিসর ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানরা। তবে হামাসের কোনো প্রতিনিধি সেই সংলাপে থাকবেন না।

এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানায়নি সিআইএ সূত্র।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর— তিন দেশ মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। এই তিন দেশের প্রচেষ্টায় গত বছর নভেম্বরের শেষ দিকে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সে সময় নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্য থেকে ১০৭ জনকে মুক্তি দিয়েছিল হামাস এবং তার পরিবর্তে বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে ১৫০ জনকে মুক্তি দিয়েছিল ইসরায়েল; কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো যুদ্ধবিরতির ঘোষণা হয়নি গাজায়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। সেই সঙ্গে ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।

অতর্কিত এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলছে। গত ৯ মাস ধরে চলমান এই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page