October 10, 2026, 12:54 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

গাজায় হাসপাতাল ধ্বংসের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে ইসরাইলি বাহিনী : স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনী গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।

তিনি গত শনিবার আরও বলেছেন, গাজার অবশিষ্ট হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। এরপরও আহত ব্যক্তিদেরকে হাসপাতালে আনা হচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না।

গাজার বিধ্বস্ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই চিকিৎসক।

এই মুখপাত্র আরও বলেছেন, গাজায় এখন পর্যন্ত চিকিৎসা খাতে খুবই সামান্য সাহায্য এসেছে। এটা ২০ লাখ মানুষের জন্য একেবারেই অপ্রতুল। দখলদার ইসরাইলের হুমকির কারণে আশ শিফা হাসপাতালের পর ইন্দোনেশিয়ান হাসপাতালও পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন চারদিনের যুদ্ধবিরতি চলছে। এর আগেই দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরাইলি হামলা থেকে বাদ পড়েনি হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা। ওষুধের তীব্র সংকট রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page