March 26, 2026, 1:17 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজা ইসরায়েলি বিমান হামলায় পরিবারসহ ফটোসাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক মোহাম্মদ মইন আয়াস নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। সে সময় মোহাম্মদ মইন আয়াসের বাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমিটি ট্যু প্রটেক্টস জার্নালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

এদিকে ৪ ঘণ্টার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতাল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ওই হাসপাতালে অবস্থানরত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই হাসপাতালে থাকা লোকজনকে চার ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি আল জাজিরাকে জানিয়েছেন যে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওই হাসপাতালের প্রায় সবদিক থেকেই বোমা হামলা চালানো হচ্ছে। গাজায় ইসরায়েলের সিরিজ বিমান হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছে।

সেখানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে নারী এবং শিশুরাও। বর্বর এই হামলা থেকে বাদ যাচ্ছে না মসজিদ, স্কুল বা হাসপাতাল।

গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান ইউনিসের পূর্ব দিকে পাঁচটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। মধ্য গাজার দেইর আল বালাহ শহরের একটি অ্যাপার্টমেন্ট এবং আরও দুটি বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানেও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

এর আগে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page