April 10, 2026, 5:37 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজা ইস্যুতে মার্কিন অবস্থান নিরাপত্তা পরিষদকে অচল করে দিচ্ছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে যে উদ্যোগ নেয়া হচ্ছে তা আমেরিকা নিজের ভেটো ক্ষমতা দিয়ে নস্যাৎ করে দিচ্ছে।

গাজায় বেসামরিক লোকজনের মৃত্যু এবং চরম দুর্ভোগের অবসান ঘটানোর বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানানো সত্ত্বেও ইসরাইল তাতে কান দিচ্ছে না। ইসরাইলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে ইসরাইল মূলত এই দুঃসাহস দেখাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের সমস্ত প্রতিনিধি যৌথভাবে গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন যার প্রেক্ষাপটে গাজার মানুষ সম্মিলিত অমানবিক শাস্তি থেকে মুক্তি পাবে এবং শিশু-নারী এবং বৃদ্ধরা দুর্ভোগ থেকে বাঁচবে। কিন্তু একমাত্র আমেরিকার বিরোধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের ক্ষমতাকে সরাসরি ব্যবহার করতে পারছে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর এই যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া দুটি এবং ব্রাজিল একটি প্রস্তাব উত্থাপন করলেও আমেরিকা তাতে ভেটো দিয়েছে। অবশ্য আমেরিকার তোলা একটি প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিয়েছে কারণ ওই প্রস্তাবটি ছিল ইসরাইলের প্রতি চরমভাবে পক্ষপাতপূর্ণ। আমেরিকা মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানালেও বারবার বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুধুমাত্র হামাসকে সাহায্য করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page