June 7, 2026, 7:26 pm
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর থেকে সরকারী কম্বল চুরি করে পালানোর সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ জেলা পরিষদের অডিটোরিয়াম থেকে সাবেক কেয়ারটেকার সোহেল রানা ১০ বস্তা কম্বল কোটচাদপুরে পাচার করার সময় মহেশপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে।

গত ২০২২-২৩ অর্থ বছরের এলাকার অসহায় মানুষের জন্য আনা সরকারী কম্বল এবং শেখ হাসিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল। সেখান থেকে ১০ বস্তার অধিক কম্বল সরিয়ে রেখেছিলেন অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা। কিন্তু সেখান থেকে সে কম্বলগুলো সরাতে পাছিল না। আজ ২৬ জানুয়ারী ভোর রাতে গোপনে আলমসাধু যোগে কোটচাদপুরে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা (৪৫) কে মহেশপুর থানা পুলিশ আটক করে।

কম্বলসহ আটককৃত সোহেল রানা জানান, সে কম্বলগুলো আলমসাধু যোগে নিয়ে কোটঁচাঁদপুরে যাচ্ছিলো। অডিটোরিয়াম থেকে বের হবার পরই পুলিশ কম্বলসহ তাকে আটক করে।

মহেশপুর অডিটোরিয়ামের বর্তমান কেয়ার টেকার মাজেদুল ইসলাম জানান, আমি ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এখানে যোগদান করেছি। যোগদানের আগে এখানে কি ছিলো আমার জানা নেই।  আমি শুক্রবার একটি মিটিং শেষ করে স্যারদের বলে বাড়ীতে গিয়েছিলাম চাউল আনার জন্য। আজ এসে দেখি এখান থেকে কম্বল চুরি করে পালানোর সময় এই অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানাকে পুলিশ আটক করেছে। তবে আমার একটি ইলেকট্রিক চুলা চুরি হয়ে গেছে।

পুলিশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে মর্নিং ওয়ার্ক করতে যাওয়ার সময় দেখি জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিতর থেকে বস্তায় করে কম্বল আলমসাধুতে উঠানো হচ্ছে এবং সেখানে কয়েকজন হিন্দু মহিলা ঝগড়া করছে কম্বল নিয়ে, আমি এটা দেখার পর জিঙ্গাসা করলে তারা প্রথমে স্বীকার করতে চাননি। একটু জোরে কথা বললে তারা কম্বলগুলো কোটচাঁদপুর নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

থানার একটি সুত্রে জানা গেছে, ১০ বস্তার অধিক কম্বল চুরি করে অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আলমসাধু যোগে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে অডিটোরিয়ামের ভিতরের একটি কক্ষ থেকে পুলিশ আরো ৪ বস্তা কম্বল, ফুটবল, কেরামবোর্ড, শেখ হাসিনার ছবি সম্বলিত টুপি ও খেলার বিভিন্ন সমগ্রী উদ্ধার করা হয়েছে।

মামলার বাদি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনারুল আলম জানান, আমার অডিটোরিয়াম থেকে কম্বলসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছিল তাই আমি বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছি।

এদিকে ঐ কম্বল চুরির সাথে ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, তার পিএস সুফল ও সাবেক এমপি চঞ্চলের চাচাতো ভাই মিন্টু খানকে আসামী করতে একটি চক্র আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page