April 6, 2026, 3:31 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজা পরিস্থিতি ছবির চেয়ে শত শত গুণ বেশি ভয়ঙ্কর : মার্কিন চিকিৎসক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকার পরিস্থিতি ছবিতে যতটা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন একজন মার্কিন চিকিৎসক।

গাজা সরকারের গণমাধ্যম অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ করা তথ্যে জানা গেছে, এই উপত্যকায় এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনারা অন্তত তিন হাজার ৫২৪টি হামলা চালিয়েছে এবং এসব হামলায় প্রায় ৪১ হাজার গাজাবাসী শহীদ হয়েছেন। আর এসব হামলায় ঘরবাড়ির নীচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ১৬ হাজার ৫৮৯ জন শিশু যাদের মধ্যে আবার ১১৫ জন দুগ্ধপোষ্য শিশু। এই ১১৫ জনের জন্ম হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার পর এবং যুদ্ধ শেষ হওয়ার আগেই তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে।

এ সম্পর্কে আরব বংশোদ্ভূত মার্কিন এনেস্থেসিওলজিস্ট আহমাদ ওবায়েদ সম্প্রতি গাজা উপত্যকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তিনি নিজের সামাজিক পেজগুলোতে একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন: “আপনারা হয়তো সামাজিক মাধ্যমগুলোতে কিংবা আল-জাযিরার মতো চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচারে এ ধরনের ভিডিও দেখে থাকবেন।  কিন্তু টেলিভিশনের পর্দায় কিংবা কম্পিউটারে আপনারা যা দেখতে পান গাজার প্রকৃত বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর।”

এই মার্কিন চিকিৎসক আরো বলেন: “আপনারা যখন ইলেকট্রনিক মিডিয়ায় এসব ভিডিও বা ছবি দেখেন তখন আপনাদের অবচেতন মনে একথা জাগতে থাকে যে, ক্যামেরাম্যানরা শুধু গাজার ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোর ভিডিও করে অথবা তাদের কাজই খারাপ জায়গাগুলো দেখানো। তবে আমি বলব, সামাজিক মাধ্যম বা নিউজ চ্যানেলগুলোতে প্রচারিত ছবিগুলো খারাপ দেখা যেতে পারে ঠিকই, কিন্তু আমার ধারনাই ছিল না যে, গাজার বাস্তব পরিস্থিতি এর চেয়ে শত গুণ বেশি খারাপ। আমি গাজার ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখে হতভম্ব হয়ে গেছি। মানুষ এখন আমার কাছে গাজার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের কথা জানতে চায়।”

এদিকে ডক্টর্স উইথআউট বর্ডার্স বলেছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর আগ্রাসন অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে। সংস্থাটি বলেছে, ইসরাইলি সেনারা হাসপাতালসহ অন্যান্য চিকিৎসাকেন্দ্রগুলো অবরোধ করে রেখেছে এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দখলদার সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনিদেরকে তারা চিকিৎসাসেবা নিতে দিচ্ছে না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page