April 11, 2026, 3:11 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধের দ্বিতীয় পর্যায় আরও কঠিন হবে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২৮ অক্টোবর) তিনি বলেছেন, এই পর্যায়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ ও কঠিন হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি আমাদের দেশের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’। তিনি আরও বলেন, এই অভিযান সহজ নয়। এই মিশন দীর্ঘস্থায়ী ও কঠিন হবে। আমরা প্রস্তুত।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এটি যুদ্ধের দ্বিতীয় পর্যায়। এ পর্যায়ে আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা হামাসকে এবং তার সামরিক সক্ষমতাকে ধ্বংস করবো। জিম্মিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুও বলেছেন, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।

এ দিকে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে গাজাবাসীকে সতর্ক করেছে ইসরায়েল। লিফলেটে বলা হয়েছে, উত্তর গাজা এখন যুদ্ধক্ষেত্র, আপনারা সবাই দক্ষিণ গাজায় চলে যান।

তবে ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন, ইসরায়েলি বোমা বর্ষণ থেকে দক্ষিণ গাজাও নিরাপদ নয়। নিয়মিত অঞ্চলটিতে হামলা করছে ইসরায়েলি সেনাবাহিনী।

ত্রাণ সংস্থাগুলোও বলেছে, গাজার বেসামরিক ফিলিস্তিনিদের জন্য নিরাপদ কোনও স্থান নেই।

ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। অপর দিকে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page