April 6, 2026, 4:53 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

গাজা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা ভাঙা উচিত : লিবিয়ার সংসদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লিবিয়ার সংসদ গাজায় নির্যাতিত নারী ও শিশুদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

লিবিয়ার সংসদ আরও ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইল গাজায় যেভাবে অবরোধ ও দুর্ভিক্ষ অব্যাহত রেখেছে সেটা মানবতার বিরুদ্ধে সুস্পষ্ট অপরাধ।

লিবিয়ার সংসদ আজ (শুক্রবার) এক বিবৃতিতে আরও বলেছে: গাজায় মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিশ্ববাসীর দ্বিমুখী নীতি এবং লজ্জাজনক নীরবতা ত্যাগ করার সময় এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার সংসদ গভীর উদ্বেগের সাথে গাজা উপত্যকার শোচনীয় মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর অবরোধ ও অব্যাহত আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণ যেভাবে ব্যাপক দুর্ভিক্ষ এবং তীব্র মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে, সে ঘটনার জন্য লিবিয়ার সংসদ দুঃখ প্রকাশ করছে।

এটা এমন এক সংকট যা সমস্ত মানবিক ও আন্তর্জাতিক রীতিনীতির মানদণ্ডে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। লিবিয়ার সংসদ গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও উল্লেখ করা হয়েছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের কাছ থেকে দৃঢ়, তাৎক্ষণিক, স্বচ্ছ ও সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে অবিলম্বে গাজা যুদ্ধের অবসান, অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। সেইসাথে সমস্ত আরব, ইসলামী এবং বিশ্বব্যাপী সংসদকে এই ট্র্যাজেডির বিষয়ে আরও সাহসী ও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page