October 30, 2026, 7:47 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযানে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বনমালা এলাকায় জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৫ লাখ ৪০ হাজার জাল টাকা, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালায় র‍্যাব-১। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারবার।

অভিযানে আটক তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page