September 11, 2026, 5:19 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনপির দলীয় সূত্র থেকে জানা যায়, শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১ নম্বর আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই সব অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটি অনুমোদনের পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ প্রত্যাখ্যান করে ওই কমিটিকে। এর জেরে রোববার দুপুরে উপজেলার সাহেব বাজারে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা।

এদিকে, এদিন সকালে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করে অপর একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে উভয়পক্ষের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় বিএনপি নেতাকর্মীদের। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

ওসি আব্দুল মান্নান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে এ মুহূর্তে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও তার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনও পক্ষের নেতাকর্মী আটক হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page