October 31, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের শ্রীপুরের মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক খলিল (৩০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে।

অভিযুক্ত যুবকের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এলাকায় মুদির ব্যবসা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেন তিনি। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে ছেড়ে চলে যায়। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করতেন খলিল। শনিবার সকালে মায়ের কাছে দুই হাজার টাকা দাবি করেন। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারেন। ছেলের ছোড়া ইটে মা আহত হওয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাকে। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী খলিলের বিচার দাবি করেছেন।

স্থানীয়দের দাবি, আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়া হলেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজন বিরাজ করছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিষয়টি জেনেছি। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page