September 5, 2026, 2:39 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহত করার ঘটনায় বিচারের দাবিতে শনিবার জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। ছবি : বাসস

জয়পুরহাটে আজ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহত করার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও  প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

এসময় তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাব-এর উদ্যোগে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ শীর্ষক স্লোগানে এ কর্মসূচী পালন করা হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার নজরুল ইসলাম, সাহাবুদ্দিন প্রমুখ।

এ কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page