February 20, 2026, 8:40 am
শিরোনামঃ
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের আগামী দুই বছরের জন্য খাদ্যপণ্যের ওপর ভ্যাট স্থগিত করার নির্দেশ জাপানি প্রধানমন্ত্রীর উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের ঐতিহাসিক সম্মেলন শুরু এআই ব্যবস্থাপনায় কীভাবে এগোনো হবে তা নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের স্ত্রীকে পুড়িয়ে মারলেন পাষন্ড স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের শ্রীপুরে গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার পাষন্ড স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২ আগস্ট ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার পোশাককর্মী গৃহবধূর শরীর।

নিহত পোশাককর্মী মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। তিনি স্থানীয় মোশাররফ স্পিনিং মিলসে শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত ঘাতক স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।

নিহতের ছোট বোন নাজমা আক্তার বলেন, ‘রাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। এরপর স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে বোন আমার আগুনে পুড়ে অঙ্গার।’

নিহতের ছোট ভাই মোহাম্মদ আবু তাহের বলেন, ‘বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত।

গত ১৫ দিন বোনকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। রাতে ডাকাডাকি শুনে দ্রুত ঘটনাস্থলে এসে দাউ দাউ আগুন জ্বলতে দেখি। পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আমার বোনকে পুড়িয়ে মেরেছে। আশপাশের কয়েক শতাধিক মানুষ এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও বোনের সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এই দম্পতির বিয়ের পর থেকে বলতে গেলে সারা বছর ঝগড়া হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু সালিস হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষে এই পরিণতি হলো।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আনুমানিক রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন’।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page