September 30, 2026, 5:52 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে চোলাই মদসহ মা-মেয়ে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা শান্তি গমেজে (৬৫) ও মেয়ে শিমুল কোরাইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এর আগে শনিবার (১৭ মে) সন্ধ্যায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তিরিয়া গ্রামের শান্তি ও তার মেয়ে শিমুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের মৃত বার্নাট কোরাইয়ার স্ত্রী ও মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে তাদের বাড়ির রান্নাঘরের বাঁশের সিলিংয়ের ওপর থেকে চোলাই মদ এবং মদ তৈরির কাজে ব্যবহৃত একটি সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, “মাদক নির্মূলে কালীগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

আজকের বাংলা তারিখ



Our Like Page