October 16, 2026, 12:30 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে তিন দিনের সাঁড়াশি অভিযানে ৬০ লাখ টাকার নেটওয়ার্ক বুস্টার জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে র‌্যাব ও বিটিআরসির যৌথ সাঁড়াশি অভিযানে অবৈধ নেটওয়ার্ক রিপিটার বুস্টার জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা তিনদিন র‌্যাব-১ ও বিটিআরসি গাজীপুর জেলা সদর, শ্রীপুর উপজেলা, জয়দেবপুর থানা এবং ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় যৌথ সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি বিপণী বিতানের একটি টাওয়ার, শহিদুল্লাহ্ কমপ্লেক্সের দুটি টাওয়ার, শ্রীপুর রোডের একটি টাওয়ার, সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি টাওয়ার, মন্ডল গ্রুপের একটি টাওয়ার, মহানগরের সালনা বাজার এলাকার একটি টাওয়ার, মুন্সীপাড়া এলাকার রফিক ভবনের একটি টাওয়ার, হাক্কানী হাউজিং সোসাইটির একটি টাওয়ার, জৈনা বাজার এলাকার একটি টাওয়ার, হোতাপাড়া এলাকার একটি টাওয়ার ও ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি ইনডোর রিপিটার বুস্টার, ৪টি আউটডোর রিপিটার বুস্টার, ৭৬টি ছোট-বড় বিভিন্ন এন্টেনা, ৫২টি সুইচ এবং তিনটি ইনডোর রিপিটার এন্টেনা জব্দ করা হয়। জব্দকৃত বেতারযন্ত্রের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্যগুলোর বিষয়ে বিটিআরসি কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক শাহাদাত হোসেন, উপ-সহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী, র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত অভিযানে নেতৃত্ব দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page