October 15, 2026, 11:40 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে দত্তক নেয়া শিশুকে নির্যাতনের দায়ে পালিত মা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দত্তক নেয়া আট বছর বয়সী এক মেয়ে শিশুকে শারিরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পালিত মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকা থেকে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এসময় পালিত মা শাহিনুর বেগমকে (৪০) আটক করা হয়। এ ঘটনায় শিশুর মামা আল- আমিন বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই মামলায় বুধবার দুপুরে শাহিনুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার শাহিনুর বেগম জামাই বাজার এলাকার মাহবুবুর রহমান লিটনের স্ত্রী। নির্যাতিতা শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে ওই মেয়ে শিশুটিকে দত্তক নেন শাহিনুর বেগম-লিটন দম্পতি। কয়েক বছর বেশ আদর যত্নে লালিত-পালিত হলেও গত কয়েক মাস যাবত শিশুটিকে মারধর করতেন পালিত মা শাহিনুর। সোমবার রাতে ফের মারধর ও কাঁচের টুকরো দিয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহিনুর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার মারধরের খবর পেয়ে শিশুটিকে দেখতে আসেন তার নানি ও মামা। পরে শারিরীক অবস্থা দেখে থানায় খবর দেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, সোমবার রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির কোমরসহ বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

নির্যাতিতা শিশুর মামা আল আমিন বলেন, শাহিনুর ও তার স্বামী লিটন চার বছর আগে আমার ভাগ্নিকে দত্তক নেয়। গত কয়েক মাস যাবত ভাগ্নিকে নির্যাতন করছিল। মঙ্গলবার মারধরের খবর পেয়ে এসে দেখি সে ভীষণ অসুস্থ। বিষয়টি আমরা থানায় অবগত করে মামলা করেছি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দত্তক নেয়া শিশুকে নির্যাতনের অভিযোগে পালিত মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় শাহিনুর বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page