November 28, 2026, 3:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ফলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রি ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের ফলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির সময় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময়ে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফের লেঙ্গুরবিলের  মো.ইমরান ও একই এলাকার  হুমায়ূন কবির। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আনারস ও কমলার ভেতরে করে টেকনাফ থেকে ইয়াবা বহন করে নিয়ে আসে গ্রেপ্তারকৃতরা। পরে তাদের গ্রেপ্তারের পর তল্লাশি করে ৪ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক মামলায় মেট্রোপলিটন আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page