September 15, 2026, 9:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে পুলিশ সদস্যরা অবস্থান করছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহানগরীর গাছা এলাকায় টি আর জেড নামক পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

শ্রমিকেরা জানায়, জুলাইয়ের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন এখানো দেয়নি। সেপ্টেম্বর মাসও শেষ হয়ে আসছে। এমনকি ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া টাকা পাওনা রয়েছে। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিলে শ্রমিকরা চলে যায়। পরে রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিক নেতা আজিজুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য শনিবার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তাই রোববার শ্রমিকরা ফের বিক্ষোভ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছে। আমরা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছে, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করবে। এখনো শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে কারখানায় পুলিশের মধ্যস্থতায় আলোচনা চলছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page