April 7, 2026, 10:18 am
শিরোনামঃ
ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির সময় গ্রামপুলিশ সদস্য হাতেনাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির অভিযোগে মাহিদুল আলম (২৮) নামের এক গ্রামপুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের তেতুইতলা এলাকার একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহিদুল আলম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িবাঘুন গ্রামের আবুল বাশার খানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য।

অভিযান চলাকালে পুলিশ দোকান থেকে একটি কালো রঙের কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউসসহ মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের নামে মোট ছয়টি অফিসিয়াল সিল উদ্ধার করে। আরও পাওয়া যায় ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ছয়টি রঙিন কপি, অনলাইনে করা আবেদনপত্রের তিনটি কপি, ইউনিয়ন পরিষদের প্যাড।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে মাহিদুলকে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করার সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অজ্ঞাতপরিচয় আরও ২–৩ জন সহযোগীর সঙ্গে দীর্ঘদিন ধরে এ জালিয়াতি করে আসছেন।

উদ্ধার হওয়া ভুয়া সার্টিফিকেটগুলোতে কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন ও গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়-গোয়েন্দা বিভাগের নামে ভুয়া সিল ব্যবহার করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page