March 5, 2026, 9:26 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সেলুনের ভেতর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের শ্রীপুরে সেলুনের ভেতর থেকে আবু ছাঈদ (২৩) নামে এক পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (০২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকার মেঘনা গ্রুপের কারখানা সংলগ্ন একটি ভবনের দোতলায় জেন্টস্ পার্লার নামে একটি সেলুন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলুনের ভেতরে মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।

নিহত আবু ছাঈদ নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ওই সেলুনের মালিক নরসুন্দর (নাপিত) মো. খলিল মিয়া (২৬)। তিনি আবু ছাঈদকে সেলুনে নিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটকানোর চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখানো হয়।

অভিযুক্ত খলিল সিলেটের সদর উপজেলার মসজিদ কলোনি গোটাটিকর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্ত্রী সন্তান নিয়ে পাশের ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয় বাসিন্দা নূরুল হক বলেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে আমরা কয়েকজন রাস্তার পাশে বসেছিলাম। পাশে খলিল মিয়ার সেলুন থেকে ধস্তাধস্তির শব্দ শোনা যায়। কিছু সময় পর খলিল মিয়াকে গায়ে রক্তাক্ত জামাকাপড় পড়ে দ্রুত চলে যেতে দেখে আমাদের সন্দেহ হলে তাকে ডাক দেই। কিন্তু তিনি থামেননি। এরপর হাঁটার গতি আরও বাড়িয়ে দিলে আমরা দৌড়ে তার কাছাকাছি গেলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যান।

দোকান মালিকের চাচা দেলোয়ার হোসেন ফেরদৌস বলেন, ১০ দিন আগে ভাতিজা আবু হানিফের দোতলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে সেলুনের কার্যক্রম শুরু করেন খলিল। বুধবার রাতে হঠাৎ করে আশপাশের মানুষ খুন হয়েছে বলে ডাক চিৎকার শুরু করেন। এরপর দোতলায় সেলুনে গিয়ে রক্তাক্ত মরদেহ ও রুমের মেঝেতে অনেক রক্ত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দোতলা থেকে নিহত আবু ছাঈদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খুনি ধারালো ছুরি দিয়ে তার গলার বেশিরভাগ অংশ কেটে ফেলেছিলেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করা হয়। খুনি ঘটনার পরপরই পালিয়ে যান। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page