October 13, 2026, 12:10 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে স্ত্রীকে হত্যা করে মেয়েকে নিয়ে পালিয়েছে স্বামী হৃদয় মিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের চকপাড়ার সলিংমোড় এলাকায় স্ত্রী নাসরিন আক্তারকে (২০) হত্যা করে চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্বামী মো. হৃদয় মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসরিন আক্তার উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজীর ছেলে মো. হৃদয় মিয়ার সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে স্বামী হৃদয় পালিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়িতে থাকতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page