March 6, 2026, 4:30 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের  টঙ্গীতে দুলালী রানী বিথি (২১) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার মধ্যরাতে পাগার ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিথি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তরের মেয়ে ও রিপন মহন্তরের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ওই এলাকার জনৈক শহীদুল ইসলামের বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সাংসারিক বিষয়াদি নিয়ে স্বামীর সঙ্গে মান-অভিমান ছিল বিথির। এর জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেন তিনি। খোঁজ পেয়ে বাসার লোকজন দরজা ভেঙে বিথিকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page