September 3, 2026, 10:04 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত ; ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভ বিক্ষুব্ধ শ্রমিকেরা।

বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করেন তারা।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সকালে ওই কারখানার জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটোর চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে ব্যারিকেট করে রেখেছে।

শ্রমিকরা জানান, এই নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে  সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। এতে মহাসড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page