March 11, 2026, 7:43 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে থাকার পর এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে। বিষয়টি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানায়, গাজীপুরের কাপাসিয়ার বাড়িগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী ৫০ বছর বয়স্ক মমতাজ বেগমকে বুকে ব্যথা নিয়ে সকালে তাকে নেয়া হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রথমে মেডিসিন বিভাগে ভর্তি করে তার পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় তার হার্টে সমস্যার কথা।

পরে চিকিৎসকদের পরামর্শে সকাল সাড়ে নয়টায় ১১ তলা থেকে লিফটে ৪ তলার হৃদরোগ বিভাগে নেয়া হচ্ছিল মমতাজ বেগমকে। এক পর্যায়ে লিফটে উঠলে ৯ তলার মাঝামাঝি গিয়ে লিফট হঠাৎ বন্ধ হয়ে যায়৷

লিফটে রোগীর স্বজনসহ অন্যান্য লোকজন ছিল। এসময় লিফটম্যানকে ফোন দেয়া হয় কিন্তু তারা গাফিলতি করেন। পরে ৯৯৯ কল করলে ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। কিন্তু এর মধ্যেই মমতাজ বেগম মারা যান বলে স্বজনদের অভিযোগ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ হতে ৪ তলায় নেয়ার জন্য লিফটে তোলা হয়। এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় লিফট আটকে থাকে।

পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে সবাইকে উদ্ধার করে। এ সময় মমতাজ বেগম মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page