March 26, 2026, 3:46 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর সিটি নির্বাচনে গোপন কক্ষে বেআইনিভাবে প্রবেশের দায়ে দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওই দু’ব্যক্তি নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটারদের ভোটদানে প্রভাবিত করে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে তাদের আটক করা হয়। সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণের সময় ওই ব্যক্তিদের দেখে তাদের আটকের নির্দেশ দেয়া হয়।
ইসির নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামে একজনকে তিনদিন আটক রাখার আদেশ দেয়া হয়েছে। এছাড়া ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে একজনকে আটক করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page