October 5, 2026, 5:35 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত কাউকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার : ডিএমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত যে কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও আগুনের ঘটনায় জড়িত অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। যারাই তাদের ধরিয়ে দেবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে।
এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, গাড়ি ছাড়া কাউকে তেল না দেওয়ার জন্য পেট্রোলপাম্পের মালিকদের বলা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে তেলের প্রয়োজন হয়, সেটা পুলিশকে জানাতে হবে। পুলিশ যাচাই বাছাই করে তারপর তেল দেবে। সংশ্লিষ্ট থানা পুলিশের অনুমতি ছাড়া তেল দেয়া যাবে না।
তিনি বলেন, দুষ্কৃতকারীরা গাড়ি থেকেও তেল নিতে পারে। তবে তেলের সহজলভ্যতা বন্ধ করা গেলে নাশকতা অনেকটা ঠেকানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।



Our Like Page