March 26, 2026, 4:44 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গুজবে নির্বাচন প্রভাবিত হতে পারে : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক নূরুন নাহার হেনা বলেছেন, গুজবে এমন কিছু রঙ মিশিয়ে দেওয়া হয়। যাতে মানুষ আকৃষ্ট হয়। তাতে সমাজ ও দেশ  ক্ষতিগ্রস্ত হয়। বুধবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস ফর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক নূরুন নাহার জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অপতথ্য প্রচারিত হলে নির্বাচন প্রভাবিত হতে পারে। তাই ফাস্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস সম্পর্কে সাংবাদিকরা সচেতন হলে জাতি উপকৃত হবে। তিনি জানান, তথ্য প্রবাহের অবাধ গতি জনজীবনকে যেমন সহজ করেছে তেমনই ভুয়া ও অপতথ্যের কারণে মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান আলোচক আবু রুশদ মোঃ রুহুল আমিন তার আলোচনায় ভুয়া সংবাদ প্রচার প্রতিহত করার জন্য তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গে তথ্য যাচাই-বাছাই করার বিভিন্ন টুলস, সফটওয়্যার সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্রাইম রিপোর্টাররা খুব সংবেদনশীল ক্ষেত্রে কাজ করেন বলে এই ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তিনি সাংবাদিকদের সচেতন করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মোঃ নজরুল ইসলামের সঞ্চালনা কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন– জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মোঃ মারুফ নাওয়াজ। কর্মশালা পরিচালক হিসেবে ইনস্টিটিউটের উপপরিচালক নুসরাত জাবিন এবং সমন্বয়ক হিসেবে সহকারী পরিচালক সাইফুন্নাহার দায়িত্ব পালন করেন। কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page