September 30, 2026, 2:47 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙা যাবে না : ডিবিপ্রধান হারুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে বলা হচ্ছে, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা দেশ ছাড়বেন এবং আর দেশে ফিরবেন না। এবিষয় নিয়ে রোববার (৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে কথা বলেছেন হারুন অর রশিদ।

এসব ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে। তারা বলছে, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবে না। এটা সম্পূর্ণ গুজব।’

তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ছুটি পেতে অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ভিউ বাড়ানোর জন্য করছে। এতে তারা টাকা পাবে।’

হারুন বলেন, আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এধরনের ভিডিও বানিয়ে বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকা আয় করতে পারে, কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙার কোনো কারণ দেখি না।’

উল্লেখ্য, সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবির হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আর দেশে ফিরবেন না বলে গুজব ওঠে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page