October 30, 2026, 9:07 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

গুপ্তচরবৃত্তির অজুহাতে রাশিয়ার নতুন দূতাবাস ভবন নির্মাণকাজ বন্ধ করে দিল অস্ট্রেলিয়া সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়া সরকার ‘নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি’ থাকার অজুহাতে দেশটির পার্লামেন্টের কাছে রাশিয়ার নতুন দূতাবাস ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজ বলেছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে তার সরকারকে ‘নিরাপত্তা সংক্রান্ত সুস্পষ্ট কিছু পরামর্শ’ দিয়েছে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা কর্তৃপক্ষ ২০০৮ সালে রাশিয়াকে দূতাবাস স্থাপনের জন্য পার্লামেন্ট ভবনের কাছে একটি জমি লিজ দিয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া-অস্ট্রেলিয়া সম্পর্কে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সংক্রান্ত অজুহাত দেখিয়ে রুশ দূতাবাস স্থাপনের কাজ বন্ধ করে দেয়া হলো।

অবশ্য এর আগে অস্ট্রেলিয়া সরকারের এ সংক্রান্ত একটি উদ্যোগে বাধা দেয় দেশটির বিচার বিভাগ। গতমাসে ফেডারেল কোর্টে এই বিষয়ে একটি মামলার রায় রাশিয়ার পক্ষে যায়। কিন্তু তা সত্ত্বেও রুশ দূতাবাস নির্মাণ বন্ধ করার জন্য সরাসরি আইন পাস করে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। গতকাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুইটি কক্ষেই পাস হয়ে যায়।

স্থানীয় ক্যানবেরা কর্তৃপক্ষ এর আগে রাশিয়াকে দেয়া জমির লিজ বাতিল করেছিল। তাদের যুক্তি ছিল, ২০০৮-এ জমি লিজে দেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাশিয়া তা ফেলে রাখে। শর্ত ছিল রাশিয়া তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে।

ক্যানবেরায় সাবেক সোভিয়েত আমলে রাশিয়ার যে দূতাবাস ছিল সেটিতেই এখনও কাজ করছেন রাশিয়ার কূটনীতিকরা। ওই দূতাবাস ভবন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে অনেকটাই দূরে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page