April 12, 2026, 12:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টেকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে।

ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে। ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা আঘাত’।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page