March 16, 2026, 10:40 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

গুয়ান্তানামো বন্দীদের প্রতি আচরণের জন্য আমেরিকাকে ক্ষমা চাইতে হবে : জাতিসংঘ বিশেষজ্ঞ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন গুয়ান্তানামো বে কারাগারে বন্দিদের সঙ্গে যে ধরনের অমানবিক ও অপমানজনক আচরণ করা হয়েছে তার নিন্দা এবং সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার ফিওনুয়ালা নি আওলাইন। একই সঙ্গে তিনি এই আচরণের জন্য ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার প্রকাশিত একটি রিপোর্টে জাতিসংঘের বিশেষ দূত এসব কথা বলেছেন। সম্প্রতি তিনি কিউবা উপসাগরের একটি দ্বীপে অবস্থিত গুয়ান্তানামো কারাগার পরিদর্শন করেছেন। জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান হিসেবে গুয়ান্তানামো বে কারাগার পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন।

ফিওনুয়ালা বলেন, দুই দশক পর তিনি দেখেছেন বন্দিরা এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এ অবস্থা অব্যাহত আছে। তিনি বলেন, গুয়ান্তানামো বে কারাগারের বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা মূলত তাদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। কিন্তু আমেরিকা তাদের এই অধিকার লঙ্ঘনের ব্যাপারে এখন পর্যন্ত কোন কিছু বলেনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওপর কথিত সন্ত্রাসবাদী হামলার অজুহাত তুলে আফগানিস্তান, ইরাক, জর্দান, সৌদি আরব ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের লোকজনকে জোর করে ধরে নিয়ে তাদের উপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে মার্কিন সেনারা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page