September 21, 2026, 9:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে তেহরান সফরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইরান সফরে এসেছেন।

গতকাল (রোববার) তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে স্বাগত জানান ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি আমিন।প্রথা অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (সোমবার) তেহরানের সা’দাবাদ প্রাসাদে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন বলে কথা রয়েছে।

তেহরান সফরে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে একটি শক্তিশালী প্রতিনিধিদল রয়েছে।বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে লুকাশেঙ্কো গতমাসে তেহরান সফরের আগ্রহ জানালে প্রেসিডেন্ট রায়িসি তাকে আমন্ত্রণ জানান।

গত ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকীতে ইব্রাহিম রায়িসিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় লুকোশেঙ্কো বলেন, “আজকের জটিল পরিস্থিতিতে ইরান যখন অর্থনীতি ও সমাজকল্যাণ খাতে দ্রুতগতিতে উন্নতি অর্জন করেছে  তখন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে দেশটিকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করতে হবে।”

বেলারুশ রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা ইএইইউ’র সদস্য। সংস্থাটি ইরানের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। ২০১৯ সালে ইএইইউ’র সঙ্গে সীমিত পর্যায়ের বাণিজ্য চুক্তি করেছে ইরান। সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক লেনদেন বিষয়ে দু’পক্ষের মধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page