November 26, 2026, 2:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গুলিস্তানে বিস্ফোরণের কেন্দ্রস্থলে এখনও যেতে পারেনি সিআইডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের কেন্দ্রস্থল এখনো খুঁজে পায়নি পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

সিআইডি সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। ভবনের সামনের অংশে বেজমেন্টের বেইজ ভিম ও পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনের নিচতলা ভেঙে চুরমার হয়ে গেছে। ভবনের বেজমেন্টের ঠিক কোন জায়গা থেকে এই বিস্ফোরণের সূত্রপাত, সেই জায়গার সন্ধানে নেমেছে পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিট। কিন্তু তদন্তে এখনো বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজে পাওয়া যায়নি।

শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এসব তথ্য জানান সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ভবনের কোন জায়গা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মূলত তার সন্ধানেই আমরা আলামত সংগ্রহের কাজ করছি। বিস্ফোরণে ভবনের কোন জায়গায় সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানের ধোঁয়া বা বিভিন্ন আলামত খুঁজে বের করা হচ্ছে।

মো. মিজানুর রহমান বলেন, ভবনের কিছু জায়গা আমরা সোয়াভিং করেছি। দেখা গেছে ভবনের গ্রিল ধরে নাড়ালে সেটি নড়ে যাচ্ছে। সেই সঙ্গে দেয়ালও নড়তে দেখা গেছে। ঘটনাস্থলে এখনো কোনো বিস্ফোরক দ্রব্য বা মিথেন গ্যাস রয়েছে কি না তা জানতেও আলামত নেওয়া হয়েছে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, সংগ্রহ করা আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। সেগুলো বিধি মোতাবেক পরীক্ষা করে দেখা হবে। পরে বিশেষজ্ঞরা বিস্তারিত জানাতে পারবেন। কিন্তু যেখান থেকে মূলত বিস্ফোরণের সূত্রপাত ঘটেছে সেই জায়গাতে আমরা এখনো যেতে পারিনি।

গত মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page