September 22, 2026, 5:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গোপন নথি ফাঁসের ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বিচার বিভাগ শনিবার বলেছে, তারা মার্কিন গুরুত্বপূর্ণ ও গোপন ভান্ডার থেকে ফাঁস হওয়া অনেকগুলো নথির ব্যাপারে তদন্ত শুরু করেছে। ফাঁস হওয়া এসব নথির মধ্যে বেশিরভাগই ইউক্রেন সম্পর্কিত এবং সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। খবর এএফপির।

গোপনীয়তা লঙ্ঘন করা এসব রিপোর্টের মধ্যে মূল্যায়ন এবং গোপন গোয়েন্দা রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে, যাতে শুধু ইউক্রেন এবং রাশিয়ার ওপরই নয় বরং মার্কিন মিত্রদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল বিশ্লেষণও রয়েছে।

বিচার বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা এই বিষয়ে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি এবং তদন্ত শুরু করেছি।’

সাম্প্রতিক দিনগুলোতে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং চ্যাট সাইটগুলোতে কয়েক ডজন ফাঁস হওয়া নথি এবং স্লাইড নিয়ে তোলপাড় হচ্ছে।

পেন্টাগন শুক্রবার বলেছে, তারা ‘সক্রিয়ভাবে বিষয়টি পর্যালোচনা করছে’ এবং এটি আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগের কাছে হস্তান্তর কর হয়েছে।

মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, কিছু নথি পাওয়া গেছে ম্যানিপুলেটেড কিন্তু অনেকগুলোই সিআইএ ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স রিভিউ রিপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, যেগুলো হোয়াইট হাউস, পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টের শেয়ার হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ শ্রেণীবদ্ধ মার্কিন নথি লঙ্ঘন হবে দেশটির জন্য ক্ষতিকর এবং বিব্রতকর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page