October 9, 2026, 10:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক, এসএপিপিও এবং বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৩০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার আরও পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, স্বল্প খরচে উন্নত জাতের ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে-এ কর্মসূচি তারই প্রমাণ।

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের কৃষক মহিউদ্দিন দাড়িয়া সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্ষুদ্র কৃষকরা বিনামূল্যের সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে তাদের চাষাবাদ আরও প্রসারিত হবে এবং উৎপাদন খরচ কমবে।
বীজ ও সার বিতরণ শেষে প্রধান অতিথি ইউএনও সাগুফতা হক বলেন, কৃষকই দেশের প্রাণ, কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি। কোটালীপাড়ার কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে যে ভূমিকা রাখছেন, তা শুধু উপজেলার চাহিদাই পূরণ করছে না-জাতীয় পর্যায়েও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। শস্য উৎপাদনে কৃষকেরা যেন আরও সচেতন, উদ্যমী ও প্রযুক্তিনির্ভর হন সে বিষয়ে সরকার সব সময় কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page