April 11, 2026, 4:51 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে দুই ইউপি চেয়ারম্যানের সমর্থদের সংঘর্ষে ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ ১৬ অক্টোবর  বুধবার সকাল পৌনে ৮টার দিকে সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।

এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, শড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেলে এবং কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page